মুন্সীগঞ্জের (বিক্রমপুর) বাসিন্দা সাথী আক্তার চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছিলেন। কিছুদিন আগে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিকে, পদ্মার ভাঙনে তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি এতদিন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।
এমন কঠিন সময়ে তার আর্তনাদ আমাদের হৃদয়ে নাড়া দেয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সহযোগিতায় STOP-এর পক্ষ থেকে সাথী আক্তারের জন্য একটি সুন্দর আবাসের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে তিনি তার সন্তানদের নিয়ে নিজ ঘরে নিরাপদে বসবাস করতে পারবেন। এই মহৎ কাজে যারা পাশে ছিলেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।

